Friday, May 17, 2013

জঙ্গীবাদে বিশ্বাসীরা ইতিহাসেরও শত্রু: তথ্যমন্ত্রী

 

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “যারা জঙ্গীবাদে বিশ্বাস করে তারা কেবল ধর্মের নয়, ইতিহাসেরও শত্রু। তাই দেশের প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে জাদুঘরের কোন বিকল্প নেই।”
শনিবার সকালে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত দিন ব্যপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ভাল ভাবে ধারণ করে জঙ্গী গোষ্ঠীকে কবর দেওয়ারও আহ্বান জানান তিনি।
নতুন প্রজন্মকে দেশের অতীত ইতিহাস-ঐতিহ্য জানার আহ্বান জানিয়ে ইনু বলেন, “যে জাতি ইতিহাসের কথা জানে, সে জাতি নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। বাঙালী ইতিহাস, সমৃদ্ধি, অতীতের বীরগাঁথা সম্পর্কে জানতে চাইলে জাদুঘরে আসতে হবে।”

বক্তব্য শেষে হাসানুল হক ইনু পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য ৠালির উদ্বোধন করেন। র্যালিটি জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, রেল ভবন ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এছাড়াও আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে দিনব্যপী সেমিনার, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় জাদুঘরে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টি এম আজিজুর রহমান, মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment