Friday, May 17, 2013

পরিবারের খরচ জোগাতে পতিতা হলেন মিম


নিশো দরিদ্র পরিবারের ছেলে। টিউশনি করে খরচ চালায়। চলতি মাসে তার একমাত্র টিউশনিটা চলে যায়। এ অবস্থায় নিশোর সঙ্গে পরিচয় হয় মীমের।

 পরিবারের খরচ জোগাতে আজই প্রথম নামে পতিতাবৃত্তিতে; কিন্তু তার প্রথম খদ্দের হাতছাড়া হয়ে যায়। সে নিশোকে অনুরোধ করে তার প্রথম খদ্দের হতে। নিশো সব শুনে মীমকে ১ হাজার টাকা ধার দেয়। তিনদিন পর টাকা ফেরত দেবে বলে মীম বিদায় নেয়। মীম চলে যাওয়ার পর নিশোর খেয়াল হয় মীমের ফোন নাম্বার রাখা হয়নি। সে মীমকে খুঁজতে শুরু করে। ‘এক হাজার টাকা’ নাটকের গল্পটা এভাবেই এগিয়ে যায়। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন যুবরাজ খান।
 অভিনয় করেছেন নিশো, বিদ্যা সিনহা মীম, রুনা খান, জ্যোতিকা জ্যোতি, আর জে সায়েম প্রমুখ। নাটকটি ঈদের ষষ্ঠ দিন চ্যানেল নাইনে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করা হবে।

No comments:

Post a Comment