Sunday, May 26, 2013

মহাজোট সরকার জনগনের উন্নয়নে বিশ্বাসী-এমপি পলক


 
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই সরকারের সময়ে যত উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে তা হয়নি। বিগত দিনে শুধু লুটপাট ও সন্ত্রাস হয়েছে।

Wednesday, May 22, 2013


অনিশ্চয়তার মাঝেও ডিসিসি নির্বাচনে আসছে চমক, প্রস্তুত বিএনপি


 
ঢাকা: দুই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন আবারও অনিশ্চিত। তাই বলে বন্ধ হচ্ছে না নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি। দলটি তাদের কথা রাখতে চায়, ‘চমকদেবে বলে দলের ঘোষণর মান রাখতে চায়। বিভক্ত ঢাকার মেয়র নির্বাচনের অভিষেকেই চমক দিতে মরিয়া দেশের প্রধান বিরোধী দল। এদিকে সরাসরি বিএনপির হয়ে না করলেও দলটির সুনজরে থেকে নির্বাচনে অংশ নিতে চান মাহি বি চৌধুরী

ডিসিসি নির্বাচন আগ্রহ হারাচ্ছেন ১৪দলের সম্ভাব্য প্রার্থীরা

ঢাকা : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অনেকটাই আগ্রহ হারাচ্ছেন ১৪ দলের সম্ভাব্য ও মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। নির্বাচন আদৌ হবে কি-না এ ব্যাপারেও সন্দিহান তারা।নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিশ্চিত নন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১৪ দলের প্রার্থীরা। নির্বাচনে প্রার্থী হিসেবে আগাম প্রস্তুতির ব্যাপারেও তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না কোনো আগ্রহ।

রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

 
রাজশাহী নগরীতে এক যুবলীগ নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।নিহত সারোয়ার হোসেন ডাবলু নগরীর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি চণ্ডীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ডাবলু নগরীর চণ্ডীপুর কদমতলা মোড়ে দলীয় কার্যালয়ে বসে ছিলেন।

Tuesday, May 21, 2013

নওগাঁয় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি মহল্লা থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিএনপির বহিষ্কৃত ও নিষ্ক্রিয়রা ডাকের অপেক্ষায়

ঢাকা: বিএনপির জন্য কাজ করতে আগ্রহী দলটির বহিষ্কৃত ও নিষ্ক্রিয় নেতারা। দলের ডাক পেলেই সক্রিয় হবেন তারা।
এদের মধ্যে আছেন- আলমগীর কবির, মেজর জেনারেল (অব.) জেড এ খান, অধ্যাপক রেজাউল করিম, আশরাফ হোসেন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, জহির উদ্দিন স্বপন, আবু হেনা, শহীদুল হক জামাল, জিয়াউল হক জিয়া, আতাউর রহমান আঙ্গুর, নুরুল ইসলাম মনিসহ প্রায় অর্ধশত সাবেক এমপি ও সিনিয়র নেতা।

Monday, May 20, 2013

সরকারের কড়া নজরদারিতে রয়েছেন এরশাদ

 
ঢাকা ক্ষমতার লোভে পেয়ে বসেছে সাবেক সেনাশাসক জাতীয় পার্টির (জাপা) এইচ এম এরশাদকে। মহাজোট সরকারের কাছে নানাভাবে বঞ্চিত হওয়া সাবেক স্বৈরাচারী এই শাসকের কাছে ক্ষমতায় যাওয়াটাই এখন মূখ্য বিষয়। তাই যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি।

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭০

 

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে পর পর পাঁচটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। ইরাকে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, এই সিরিজ বোমা হামলায় আহত হয়েছে আরো প্রায় দুই শতাধিক।

পেশাদার অপরাধী ও ক্যাডারদের কাছে অবৈধ অস্ত্রের মজুদ দিন দিন বাড়ছে

 

ঢাকা: পেশাদার অপরাধী ও ক্যাডারদের কাছে অবৈধ অস্ত্রের মজুদ দিন দিন বাড়ছে। ছোট, বড় ও মাঝারি ধরনের অস্ত্র আনতে ব্যবহার করা হচ্ছে দেশের ৩০টি সীমান্ত পথ। এই সীমান্ত পথ দিয়ে অস্ত্রগুলো পৌঁছুচ্ছে রাজধানীর চিহ্নিত সন্ত্রাসী ও ক্যাডারদের কাছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হতে পারেন শতাধিক হেভিওয়েট নেতা

 
সরকারের রাজনৈতিক কূট-কৌশলে আগামী জাতীয় নির্বাচনে অযোগ্য হতে পারেন শতাধিক হেভিওয়েট নেতা। তারা প্রায় সবাই প্রধান বিরোধী দল বিএনপির। বিগত ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়ের হওয়া দুর্নীতি মামলা ও বর্তমান সরকার আমলে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া কিছু মামলার সর্বশেষ অবস্থা অনুযায়ী এমন আশঙ্কা করছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা।

বাগাতিপাড়ার ৫৩ জামায়াত-শিবিরের নেতাকর্মীর জামিন বাতিল

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চী বাজার এলাকায় ৭ এপ্রিলের সহিংস ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াত-শিবিরের ৫৩ নেতাকর্মীকে দুপুরে নিম্ন আদাতলতের দেওয়া জামিন বিকেলে জেলা ও দায়রা জজ বাতিল করেছেন।
সোমবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জুলকার নাইনের দেওয়া জামিন বিকেলে জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম বাতিল করেন।

লাখো নেতাকর্মী, সমর্থক থাকা সত্ত্বেও একা ও অসহায় হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বিএনপি: মঈন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল। কোনোরকম দাসখত বা মুচলেকা দিয়ে তারা রাজনীতি করবে না। দাসখত মুচলেকা দিয়ে কোনো রাজনীতি হতে পারে না।
সোমবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দল আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাশেদা বেগম হিরা এমপি।

সারা দেশের মানুষ জরুরি অবস্থা অথবা একদলীয় শাসনের আতঙ্কে: বদরুদ্দোজা চৌধুরী


 
বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সারা দেশের মানুষ জরুরি অবস্থা অথবা একদলীয় শাসনের আতঙ্কে রয়েছে। তিনি সভা-সমাবেশের বিরুদ্ধে আরোপিত সরকারি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বি চৌধুরী গতকাল প্রদত্ত এক বিবৃতিতে আহ্বান জানান।

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন: নাসিম

 

ঢাকা: ডিসেম্বরে অথবা এর আগেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

মাহী বি. চৌধুরী ও খালেদা জিয়ার বৈঠক

 

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও দলটি যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।

Sunday, May 19, 2013

ভাল কোন কলেজে পড়ালেখা করে বাবা-মায়ের স্বপ্ন পুরণ করতে চায় রাজু


 
নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের হতদরিদ্র রিক্সা চালক আব্দুল কাদের আলীর ছেলে রাজু আহমেদ এবারের এসএসসি পরীক্ষায় জোড়মলিস্নকা নিংগইন উচ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।   

নাটোরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নাটোর: ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে নাসরিন আক্তার নিপা(২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

কারজাই সরকারকে অস্ত্র দেয়ার ঘোষণা নয়াদিল্লির

 

নয়াদিল্লি থেকে: আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইয়ের আসন্ন ভারত সফরের আগেই নয়াদিল্লি জানিয়ে দিল- উপযুক্ত ফোরামের মাধ্যমে অনুরোধ এলে ভারত আফগানিস্তানে অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।

ইমরানের পার্টির নেতা পাকিস্তানে নারী রাজনীতিক খুন

ঢাকা: পাকিস্তানে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে দেশটির শীর্ষ নারী রাজনীতিক জাহরা শহীদ হুসেইন নিহত হয়েছেন। তিনি ইমরান খানের পার্টি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

এবার নাগিনীর চরিত্রে মিমো

 

ঢাকা: অভিনেত্রী মিমোকে এবার দেখা যাবে নাগিনীর ভূমিকায়। অভিনেতা মীর সাব্বিরের রচনা ও জিয়া রায়হানের পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘বিষে বিষক্ষয়’-এ নাগিনীর চরিত্রে অভিনয় করছেন তিনি।।

তিন অপহরণকারীর ভালো হয়ে যাবার গল্প

 

ঢাকা: লাক্স চ্যানেল আই-২০১২ বিজয়ী মুকুটজয়ী সামিয়া সাঈদ ‘কেউ কেউ মৃত জোনাকী’ নামের এক টেলিফিল্মে শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া এবং চিরকুটের ভোকালিস্ট পিন্টু ঘোষের বিপরীতে অভিনয় করেছেন। এসএ টিভির জন্য নির্মিত এ টেলিফিল্মটি রচনা করেছেন ইরাজ আহমেদ ও পরিচালনায় ছিলেন শহীদুজ্জামান সেলিম।

মুশফিকের পদত্যাগে কেউ দোষী না!

 

ঢাকা: জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ হারের দিন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তরাও উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তার এমন সিদ্ধান্তে। টি-টোয়েন্টি সিরিজ শেষে সেই মুশফিকই সংবাদ সম্মেলনে জানালেন, ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

‘ডিএনএ রিপোর্ট হাতে এলেই সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন’

 

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সরকার অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। এখন শুধু ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

সংলাপের জন্য যে কোন ভূমিকা রাখতে প্রস্তুত স্পিকার

 

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলের যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 
রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলের সংসদে যোগ দেওয়া এবং সংলাপের জন্য আলোচন‍া প্রশ্নেও স্পিকার প্রস্তুত রয়েছেন।

তাজরীনের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

ঢাকা: তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও আগামী ৩০ মে দেলোয়ার হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি

 

ঢাকা: জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা  কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৩০ মে, ১ ও ২ জুন কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।

‘আলোচনায় ঠিক হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান’

 

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা আলোচনা করেই ঠিক করা যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতাজ খানম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ৯ টার দিকে রেল ষ্টেশনের অদূরে মালশন এলাকায় এই ঘটনা ঘটে।

ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার

 
ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।রোববার সকালে সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি জানায় বিটিআরসি। আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাট্রেজিক অফিসার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, রোববার সকালে ইন্টারনেট ব্যন্ডইউথ গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি পাঠায় বিটিআরসি।

নোয়াখালীতে বাস উল্টে নিহত ২,উল্লাপাড়ায় স্কুলছাত্র খুন

 
নোয়াখালীর সেনবাগে একটি যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০ জন এবংউল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া চর থেকে মেহেদী হাসান নামে ১স্কুলছাত্র খুন হয়েছে।

নির্বাচনী সংলাপ নেই ৪ সিটি করপোরেশনে

 
ঢাকার বাইরে চার সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়রপ্রার্থীদের নিয়ে সংলাপ আয়োজন করছে না নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, পৃষ্ঠপোষকতা না পাওয়ায় নির্বাচনের এক মাস আগেও মেয়রপ্রার্থীদের মঞ্চে এনে ভোটারের মুখোমুখি করার বিষয়ে উদ্যোগ নেয়া যায়নি।

সরকারের শেষ সময়ে বাড়ছে ব্যাংক ঋণ,বর্তমান ঋণের পরিমাণ ১৮ হাজার ৭৩১ কোটি ১১ লাখ টাকা

 
সমালোচনার মুখে ব্যাংক ঋণে রাশ টানলেও নির্বাচনের বছরে এসে তা আবার বাড়ছে।চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর)তফসিলি ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ ছিলো ১০ হাজার ৬২৭ কোটি ৪৩ লাখ টাকা। মে মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ কোটি ১১ লাখ টাকায়।

মির্জা ফকরুলের পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির চার নেতা

ঢাকা: চলতি সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
তারা হলেন-তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।
দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম অসুস্থ আছেন।

খালেদা জিয়া নির্বাচনে আসবেন এবং পরাজিত হবেন: তথ্যমন্ত্রী

ঢাকা: বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা পোষণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, “মহাজোট সরকার হচ্ছে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। মহাজোট সরকারের শরিক দলের বেশির ভাগ দীর্ঘ দিনের পোড় খাওয়া রাজনীতিতে বিশ্বাস করে।

Saturday, May 18, 2013

পার্বত্য এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার না করাকে শান্তিচুক্তি বাস্তবায়নের অন্যতম অন্তরায় বলে মন্তব্য টিআইবির

 

ঢাকা: পার্বত্য এলাকা থেকে অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার না করাকে শান্তিচুক্তি বাস্তবায়নের অন্যতম অন্তরায় বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি ও শান্তিচুক্তি বাস্তবায়নের বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘দু’নেত্রীর মানসিকতার পরিবর্তন আবশ্যক’: ব্যারিস্টার রফিক-উল হক

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মানসিকতার পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘রাজনীতি ও মানবাধিকার:  কোন গন্তব্যে বাংলাদেশ’ শীর্ষক  সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রোম ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা

 

রোম: ‘শারীরিক সমস্যার’ কারণে রোম ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। শুক্রবার এ খবর নিশ্চিত করেছে ডব্লিউটিএ। কোয়ার্টার ফাইনালে ইতালির সারা এরানির সঙ্গে কোর্টে মুখোমুখি হওয়ার কথা ছিল দুবারের চ্যাম্পিয়নের।

‘ব্রাজিলে শ্রমিক রফতানিতে সরকারের অনুমতি নেই’: বেগম শামছুন্নাহার

 


ঢাকা: ব্রাজিলে শ্রমিক রফতানিতে সরকার অনুমতি দেয় না  বলে জানিয়েছেন জনসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন্নাহার।শনিবার সকালে সিডাব্লিউডিসি মিলনায়তনে নারী অভিবাসী বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ‘বুধবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে অবৈধভাবে প্রবেশ করা ৮০ জন বাংলাদেশি উদ্ধার’ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

২০১২ সালে প্রাকৃতিক বিপর্যয়ে ৩ কোটি মানুষ বাস্তহারা

ঢাকা: বন্যা, ঘূর্ণিঝড় আর ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ২০১২ সালে তিন কোটির বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। অভ্যন্তরীন উদ্বাস্তু পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) ও নরওয়েজীয় উদ্বাস্তু পরিষদের যৌথ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়া ভাল


প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান। খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যয়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে।বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন।

ফুসফুসের ক্যানসার নিয়ে কথা বললেন থাই বিশেষজ্ঞ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ক্যানসার নিয়ে মানুষের আতঙ্ক দূর করার চেষ্টা চালাচ্ছেন। তাঁরা বলছেন, প্রায় সব ক্যানসারই নিরাময়যোগ্য, যদি প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত করা যায়। 'ফুসফুসের ক্যানসার বিষয়ে একই কথা। শুরুতেই যদি শনাক্ত করা যায়, তা হলে ফুসফুসের ক্যানসারও পুরোপুরি সেরে ফেলা সম্ভব।'

শাহজাদপুরে নৌকাডুবিতে কৃষক নিখোঁজ

 সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবির পর এক কৃষক নিখোঁজ রয়েছেন।শনিবারে সোনাতনী এলাকায় যমুনা নদীতে নিখোঁজ হন ইউসুফ আলী (৩৫)। তিনি ধীতপুর গ্রামের লুকাই মিয়ার ছেলে।

বোলারদের সৌজন্যে নিউজিল্যান্ডের দিন

 
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ৪ উইকেটে ১৬০ রান করেছে ইংল্যান্ড।বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে সতর্ক সূচনা এনে দেন অ্যালিস্টার কুক ও নিক কম্পটন। তবে বোলিং সহায়ক উইকেটে অতিথিদের আঁটোসাটো বোলিংয়ে তারা খুব একটা স্বস্তিতে ছিলেন না।

দাবানলের শিকার ব্রিটনি স্পিয়ার্স


পতারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে তার নিজ বাড়ি ছেড়ে পরিবারকে নিয়ে হোটেলে গিয়ে উঠেছেন।
‘নিউ ইয়র্ক পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হওয়ার পর ব্রিটনি তার দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে ‘ফোর সিজনস’ হোটেলে চলে যান।

বেশি বয়সী বর পছন্দ প্রাচির


বলিউড তারকারা আলোচনায় আসার জন্য কত কৌশল না করে থাকেন। কোনো সিনেমা মুক্তির আগে নায়ক-নায়িকা সত্যি সত্যি প্রেম করছেন বলে গুজব ওঠে। কিছু দিন পরই ধামাচাপা পড়ে যায় সব। এবার আলোচনায় আসার নতুন কৌশল নিয়েছেন প্রাচি দেশাই।

কান চলচ্চিত্র উৎসবের রত্নালঙ্কার চুরি

ফ্রান্সের কান শহরের একটি হোটেল থেকে চুরি গেছে ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের রত্নালঙ্কার।পুলিশ একথা জানিয়েছে।বার্ষিক কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়া সেলিব্রিটিদের জন্য এ অলঙ্কার সংরক্ষিত ছিল।

ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের সুন্নি এলাকায় ৩ দিনে নিহত ১৩০

ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের সুন্নি এলাকায় শুক্রবার বোমা হামলায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু লোক। এ নিয়ে সেখানে গত তিন দিনে বোমা হামলায় ১৩০ জন নিহত হলো।
গতকাল আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার শিয়াদের লক্ষ্য করে একাধিক বোমা হামলার মধ্য দিয়ে সহিংসতা শুরু হয়।

এমনিতেই লোকসানের ভারে নুয়ে পড়ছে, এরপর ডেমু ট্রেন নিয়ে বিপাকে রেলওয়ে!


ঢাকা: এমনিতেই লোকসানের ভারে নুয়ে পড়ছে রেলওয়ে। আয় নেই, খরচের খতিয়ান শুধু বাড়ছেই! পাল্লা দিয়ে বাড়ছে ভর্তুকিও। তার মধ্যে ৬৬২ কোটি টাকা ব্যয়ে নিম্নমানের ডেমু ট্রেন আরও বেকায়দায় ফেলেছে রুগ্ন রেলওয়েকে।
এখন রেলের জন্য বোঝা হয়ে পড়েছে এ ট্রেন।

বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন সংসদে উঁকি দিয়ে চলে যাবেন না


বিরোধী দলকে সংসদে থেকে তাদের প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “আমি বলবো, পার্লামেন্টে আসেন, আলোচনা করেন। উঁকি দিয়ে চলে যাবেন না,” বিরোধী দলের উদ্দেশে বলেছেন তিনি।

বিএনপির ২৭ নেতাকর্মী জেলগেট থেকে ফের আটক


 ঢাকা: জামিনে মুক্তির পর বিএনপির ২৭ নেতাকর্মীকে জেলগেট থেকে ফের আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নেতাকর্মীদের মামলার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল আহমেদ ও সাইফুল্লাহ এবং বিএনপি কার্যালয়ের কর্মকর্তা আব্দুস সোবহানসহ ওই ২৭ নেতাকর্মী বুধবার জামিন পান।

Friday, May 17, 2013

জঙ্গীবাদে বিশ্বাসীরা ইতিহাসেরও শত্রু: তথ্যমন্ত্রী

 

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “যারা জঙ্গীবাদে বিশ্বাস করে তারা কেবল ধর্মের নয়, ইতিহাসেরও শত্রু। তাই দেশের প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে জাদুঘরের কোন বিকল্প নেই।”
শনিবার সকালে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত দিন ব্যপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবারের খরচ জোগাতে পতিতা হলেন মিম


নিশো দরিদ্র পরিবারের ছেলে। টিউশনি করে খরচ চালায়। চলতি মাসে তার একমাত্র টিউশনিটা চলে যায়। এ অবস্থায় নিশোর সঙ্গে পরিচয় হয় মীমের।

মাটিরাঙ্গায় যুবফোরাম সভাপতিকে গুলি করে হত্যা

 

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের সুভরঞ্জন হেডম্যানপাড়া এলাকায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরাম উপজেলা সভাপতিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী।
নিহত পঞ্চসেন ত্রিপুরা (২৪) ওই এলাকার খুকসেন ত্রিপুরার ছেলে।

চার সিটি নির্বাচন: বিদ্রোহী প্রার্থী বরদাশত করবে না বিএনপি


ঢাকা।।আসন্ন চার সিটি করপোরেশন নির্বাচনে নিয়ম অনুযায়ীই সরাসরি দলীয় সমর্থন পাচ্ছে না বিএনপি ঘরানা প্রার্থীরা। এ সুযোগে একই সিটিতে মেয়র পদে দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনেকেই আবার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণাও চালাচ্ছেন। এ নিয়ে সিলেট ও রাজশাহী বিএনপির দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্য। আর এর সুযোগ নিচ্ছে ১৮ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।

চট্টগ্রামে ৪২ ঘণ্টা পর বিমান ওঠা-নামা শুরু


ঘূর্ণিঝড় মহাসেনের কারণে প্রায় ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে।

গাড়ি ছিনতাই: ডিবি পুলিশসহ গ্রেপ্তার ২’

 
ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ছিনতাই করার সময় গোয়েন্দা পুলিশসহ দুই জন গ্রেপ্তার হয়েছে।এরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নায়েক হেমায়েত উদ্দিন (৪০) এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার কলমেশ্বর এলাকার কদম আলীর ছেলে কবীর হোসেন (৩৮)। হেমায়েত বরিশালের উজিরপুর উপজেলার অনুয়া গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।

ইরানে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবে না নারীরা

 
ইরানে আগামী ১৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে নারীরা প্রার্থী হতে পারবে না বলে রায় দিয়েছে দেশটির সাংবিধানিক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল।বিবিসি এ খবর দিয়েছে।

আসিফ আজিজ-এর নিবন্ধ দক্ষিণ বাংলার লোকসংস্কৃতি বা লোকঐতিহ্য

লোক গর্ভজাত যে অজানা কাহিনী, কিংবদন্তি, লোককথা, উপকথা, রূপকথা, ধর্মকথা- যা লুক্কায়িত থাকে আলোর নিচে তা লোকায়িত সংস্কৃতি বা লোক ঐতিহ্য। এসব ঐতিহ্য মূলত লালিত পালিত হয় অঞ্চল বিশেষের অপজাত বা নিম্নবর্ণের মানুষের বিশ্বাস ও সংস্কার দ্বারা।

মুজিব ইরম-এর গুচ্ছকবিতা এই বংশে জেগে থাকে চর্যাবিনিশ্চয়...

লিখিয়াছি কবিবংশ আদি সে-কিতাব, তবুও তো ধরে রাখি অতৃপ্তি অভাব। বংশ বংশ করি বেশ কেটে গেলো কাল, রক্তে জাগে সেই ভাষা যাবনী মিশাল। শ্রীকর নন্দীর বাণী দেশী ভাষা কহে, কবি শেখর এ-বংশে লৌকিক বিছারে। বঙ্গবাণী নাম ধরি আব্দুল হাকিম, ভাষাবংশে আদিগুরু আমি সে তো হীন।

গুগল ‘প্লে মিউজিক’ উন্মোচিত

নতুন চমকে আবারও উন্মাদনার কথা জানিয়েছে গুগল। বহুল প্রতীক্ষিত ‘গুগল প্লে মিউজিক’ সেবার আনুষ্ঠানিক ঘোষণা সে কথাই বলছে। তবে আপাতত এ মিউজিক সেবা যুক্তরাষ্টতেই সীমাবদ্ধ থাকছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

‘কিউফাইভ’ আনছে ব্ল্যাকবেরি

আগামী জুলাইয়ে বিশ্বের কয়েকটি দেশের বাজারে থাকছে ব্ল্যাকবেরির নতুন পণ্য ‘কিউফাইভ’। এ মুহূর্তে শুধুমাত্র পণ্যটির মোড়ক উন্মোচন হয়েছে।
তথ্য মতে, ব্ল্যাকবেরির প্রদর্শনকৃত বাজেট-শ্রেনীর হ্যান্ডসেটে আছে কোয়ার্টি কিপ্যাড। অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে ৩.১ ইঞ্চি পর্দা পিক্সেলের ঘনত্ব ৭২০ বাই ৭২০ যেটি আগে প্রবেশকৃত কিউওয়ানের মতো।