Thursday, May 9, 2013

পটুয়াখালীতে শিবিরের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ১

পটুয়াখালী: জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর হরতালের পক্ষে স্লোগান দিয়ে পটুয়াখালীতে ঝটিকা মিছিল করেছে শিবির।
বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের বাস ভবনের পেছনের সড়কে মিছিল বের করে তারা।
এসময় শিবিরের নেতাকর্মীরা দু’টি পটকা ও একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানার টহল পুলিশ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ অবিস্ফোরিত পেট্রোল বোমার বোতল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
এদিকে, এ ঘটনার পরপরই শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায় পুলিশ। এসময় মাহাতাব (১৯) নামে এক শিবির কর্মীকে আটক করে তারা। পুলিশ জানায়, আটক শিবিরকর্মী মাহাতাবের দেশের বাড়ী রাজশাহী জেলায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনসার উদ্দিন জানান, শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা মোকাবেলায় পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বিকেলে যারা নাশকতা সৃষ্টির পায়তারা করছিল তাদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment