নয়াদিল্লি: চলমান আইপিএলে স্পটফিক্সিংয়ের অভিযোগে
রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারের গ্রেফতারের ঘটনায় যারপরনাই হতাশ ভারতীয়
ক্রিকেট ও নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
তদন্ত কাজে পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে অভিযুক্ত তিন ক্রিকেটারকে সাময়িকভাবে বহিষ্কৃত করেছে বোর্ড।
দিল্লি পুলিশের বিশেষ সেল বুধবার মধ্যরাতে গ্রেফতার করে রাজস্থানের পেসার শ্রীশান্ত ও তার দুই সতীর্থ অজিত চান্দিলা ও অঙ্কিত চৌহানকে। আইপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে সাতজুয়ারিসহ তাদের আটক করা হয়। মুম্বাইয়ে বন্ধুর বাড়ি থেকে শ্রীশান্ত এবং মুম্বাইর নরিমন পয়েন্টের ট্রাইডেন্ট হোটেল থেকে ধরা হয় বাকি দুই ক্রিকেটারকে।
এক বিজ্ঞপ্তিতে তদন্ত কর্মকর্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বোর্ড,‘সম্প্রতি এই ধরনের ঘটনায় বিসিসিআই একইসঙ্গে হতাশ ও দুঃখিত। এমন কর্মকাণ্ডকে বিসিসিআই বরদাস্ত করবে না। এই ব্যাপারে তদন্ত কাজে দিল্লি পুলিশ ও অন্য কর্মকর্তাদের আমরা সব ধরনের সহযোগিতা দিব। আইপিএল গভর্নিং কাউন্সিল আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত নিয়েছে এই অপরাধের সঙ্গে জড়িত ক্রিকেটারদের কঠিন শাস্তি দেয়া হবে।’
অভিযোগ প্রমাণিত হলে কঠিন পদক্ষেপ নেয়ার কথা বলেছে বিসিসিআই,‘আপাতত তদন্ত কাজের অগ্রগতির জন্য অঙ্কিত চৌহান, অজিত চান্দিলা ও শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ম্যাচ পাতানোর সঙ্গে তারা জড়িত আছে কি না তা জানার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কঠিন পদক্ষেপ নেয়া হবে তাদের বিরুদ্ধে।’

No comments:
Post a Comment