বুলাওয়ে: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ১১০ রানের মধ্যেই গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট হারিয়েছে তারা। ২৮ ওভার খেলা চলছে।
দলীয় ১৫ রানের মধ্যে মোহাম্মদ আশরাফুল (৫) ও জহুরুল ইসলাম (০) সাজঘরে ফিরেন।
চতুর্থ ওভারে পরপর দুটি উইকেট তুলে নেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার ব্রায়ান ভিটরি।
তামিমকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে মুশফিক শুরুর ধাক্কা সামাল দেন। কিন্তু ৩২ রানে প্রসপার উতসেয়ার শিকার হন তিনি। সমান রানে তেন্দাই চাতারার বলে ব্রেন্ডন টেলরের তালুবন্দি হন তামিম।
ব্যাটিং উইকেটে শক্ত অবস্থায় না যেতেই উইকেট হারান সাকিব আল হাসান। শন উইলিয়ামসের বলে ১৯ রানে মাঠ ছাড়ান এই অলরাউন্ডার।
নাসির হোসেন ১৪ ও মাহমুদউল্লাহ ১ রানে ব্যাট করছেন।

No comments:
Post a Comment