Thursday, May 16, 2013

ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে খালেদার শোক


ঢাকা: সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে হতাহত এবং বিপুল সংখ্যক ঘড়বাড়ি, ফসলি ক্ষেত ও গাছপালা বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে খালেদা বলেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনের প্রচণ্ড আঘাতে বহু মানুষ হতাহত এবং ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাওয়াসহ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত।

প্রাকৃতিক দূর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলের জনগণের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, “আমি মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত ও শোকে ম্রিয়মান মানুষকে এ বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন।

তিনি  মহাসেনের আঘাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকবিহব্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

No comments:

Post a Comment