ঢাকা: গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের বেশি তারতম্য দেখা দেওয়ায় উত্তর বঙ্গোপসাগর, এর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
তথ্য বিবরণীতে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
No comments:
Post a Comment