Wednesday, May 8, 2013

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর: নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ওয়ালিদ আলী (৩৮) নামে একজন নিহত ও এক যাত্রী আহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে লালপুর উপজেলায় ওই মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার
সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক ওয়ালিদ আলী নাটোর সদর উপজেলার নলডাঙ্গা থানার প্রবেলঘরিয়া গ্রামের বাসিন্দা।

লালপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহির বাংলানিউজকে জানান, সিএনজিচালিত অটোরিকশা চালক ওয়ালিদ আলী পাবনার দাশুরিয়া থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে নাটোর-পাবনা মহাসড়কের ওই উপজেলার গোধরা এলাকায় বিপরীতমুখি একটি ট্রাকের (কুষ্টিয়া-ট-১১৫৭) সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এসময় থ্রি হুইলারের এক যাত্রী লাফিয়ে নেমে গেলেও অপর যাত্রী আহত হন। আহত যাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ভেতরেই আটকা পড়ে মারা যায়।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান ওসি।

No comments:

Post a Comment