Wednesday, May 22, 2013

রাজশাহীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

 
রাজশাহী নগরীতে এক যুবলীগ নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।নিহত সারোয়ার হোসেন ডাবলু নগরীর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি চণ্ডীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ডাবলু নগরীর চণ্ডীপুর কদমতলা মোড়ে দলীয় কার্যালয়ে বসে ছিলেন।
ওই সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে যুবলীগ নেতারা জানান। সঙ্গে সঙ্গে ডাবলু মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা ডাবলুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আলমগীর হোসেন।
তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
আব্দুর রাজ্জাকের অভিযোগ, রাজনৈতিক বিরোধের কারণেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।
 

No comments:

Post a Comment