Tuesday, May 21, 2013

নওগাঁয় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি মহল্লা থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজার রহমান জানান, সকালে গ্রামবাসী ধামকুড়ি গণ কবরের পাশের একটি জলাবদ্ধ জমিতে লাশটি পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আরো জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।

No comments:

Post a Comment