Sunday, May 26, 2013

মহাজোট সরকার জনগনের উন্নয়নে বিশ্বাসী-এমপি পলক


 
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দীয় কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই সরকারের সময়ে যত উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে তা হয়নি। বিগত দিনে শুধু লুটপাট ও সন্ত্রাস হয়েছে।
তিনি আরও বলেন, মহাজোট সরকার জনগনের উন্নয়নে বিশ্বাসী। তাই আগামীতেও গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগনের সরকার পুনরায় ক্ষমতায় এসে উন্নয়নের ধারাকে অব্যহত রাখবে। বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও প্রশিক্ষণার্থী নারীদের মাঝে সেলাই মেশিন এবং চেক বিতরন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অধ্যক্ষ্য আব্দুল আওয়াল,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শেরকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক ডা. তৌহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুল সরকার,সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। প্রধান মন্ত্রীর ত্রান তহবিল হতে নগদ ১৬ লাখ টাকা ও ১৩০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয় ।

No comments:

Post a Comment