Monday, June 10, 2013

সিংড়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত


 
নাটোরের সিংড়ায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে ট্রাকের ধাক্কায় মোহম্মদ আলী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষক উপজেলার শোলাকুড়া ইসলামীয়া আলিম মাদরাসার ভাইস-প্রিন্সিপাল এবং শালমারা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোহম্মদ আলী মোটর সাইকেলে যোগে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। নাটোর-বগুড়া সড়কের জোলারবাতা নামক এলাকায় ধান বোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মানের দাবিতে প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।


No comments:

Post a Comment