খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের সুভরঞ্জন হেডম্যানপাড়া এলাকায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুবফোরাম উপজেলা সভাপতিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী।
নিহত পঞ্চসেন ত্রিপুরা (২৪) ওই এলাকার খুকসেন ত্রিপুরার ছেলে।
গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৩টার দিকে শুভরঞ্জন হেডম্যানপাড়ায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী হানা দেয়।
এদের মধ্যে দুইজন পঞ্চসেন ত্রিপুরার ঘরে ঢুকে তাকে লক্ষ করে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি এ ঘটনার জন্য পাবত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু গ্রুপ) দায়ী করেছেন। তবে বিষয়টি প্রতিবারের মতো অস্বীকার করেছেন সন্তু লারমা গ্রুপের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি এঘটনায় তার দল কোনোভাবেই দায়ী নয় বলে দাবি করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুপ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন।

No comments:
Post a Comment