Sunday, May 12, 2013

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে নবীনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মহিউদ্দিনসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ও রোববার সকালে তাদের আটক করা হয়। এদিকে, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা রোববারের (১২ মে) সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে না। সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের কোথাও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি।

সকাল থেকেই শহরের প্রধান সড়ক টি এ রোডে রিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল করছে। এছাড়া কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কেও সিএনজি চালিত অটোরিকশাসহ স্থানীয় গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার অন্যান্য উপজেলায়ও হরতালের কোনো প্রভাব পড়েনি।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment