Sunday, May 19, 2013

নাটোরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নাটোর: ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে নাসরিন আক্তার নিপা(২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলক্রসিংয়ের  কাছে এ ঘটনা ঘটে। নিপা গোপালপুর পৌরসভার নান্দইলপাড়া এলাকার খলিলুর রহমানের মেয়ে ও গোপালপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মতিয়ার রহমান  জানান,  লাশ উদ্ধার করা অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

No comments:

Post a Comment