Sunday, May 19, 2013

ভাল কোন কলেজে পড়ালেখা করে বাবা-মায়ের স্বপ্ন পুরণ করতে চায় রাজু


 
নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের হতদরিদ্র রিক্সা চালক আব্দুল কাদের আলীর ছেলে রাজু আহমেদ এবারের এসএসসি পরীক্ষায় জোড়মলিস্নকা নিংগইন উচ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।   
দারিদ্রতার কষাঘাতে তিনবেলা ঠিকমত খাবার জোটে নি। প্রায় রাজুকে না খেয়ে স্কুলে যেতে হয়েছে। দু’ভাই বোনের মধ্যে রাজু বড়। কুপির আলোতে পড়ালেখা করে আলোকিত হয়েছে রাজু। নিজস্ব জায়গা জমি কিছুই নেই। ভূমিহীন ও হতদরিদ্র এই পরিবারটি অন্যের জায়গায় ছোট্র একটি কুড়ে ঘরে বসবাস করে।
রাজুর পিতা আব্দুল কাদের বলেন,একদিন রিক্সা না চালাতে পারলে বাড়িতে চুলা জ্বলে না। অভাবের তাড়নায় ছেলের লেখাপড়ার খরচ, পোশাক ও ঠিকমত ভালো খাবার দিতে পাড়ি নি।
ছেলে ভালো রেজাল করেছে শুনে চিমত্মা আরও বেড়ে গেছে। কিভাবে ছেলেকে উচ্চ শিক্ষা দিবেন সে চিমত্মায় অস্থির তিনি। রাজশাহী বা ঢাকার ভাল কোন কলেজে পড়ালেখা করে বাবা-মায়ের স্বপ্ন পুরণ করতে চায় রাজু। কিন্তুু দরিদ্র রিক্সা চালক বাবার পক্ষে অর্থের যোগান দেয়া সম্ভব নয়। 
এজন্য রাজু দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।
জোড়মলিস্নকা নিংগইন উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান,রাজু আহমেদ ছাত্র হিসেবে অনেক মেধাবী। পরিবারটি দারিদ্রতার কষাঘাতে থাকায় তাকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করেছি। তিনি বলেন, দেশের বিত্তবান কেউ ছেলেটির দায়িত্ব নিলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষতে দেশ ও দেশের মানুষের সেবায় আত্বনিয়োগ করতে পারতো।

No comments:

Post a Comment