বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতাজ খানম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ৯ টার দিকে রেল ষ্টেশনের অদূরে মালশন এলাকায় এই ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, মমতাজ সান্তাহার পৌর এলাকার কাজিপুর গ্রামের মোহাম্মদ আলী ভুট্টুর মেয়ে।
সান্তাহার রেলওয়ে পুলিশের (জিআরপি) অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম নিহতের মৃত্যুর খবর নিশ্চিত করে দুপুরে জানান, উল্লেখিত সময়ে মমতাজ রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৪ (ডাউন) নম্বর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার ষ্টেশনে আসছিল। এ সময় ট্রেনের ধাক্কা খেয়ে নিচে পড়েলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শরিফুল ইসলাম।
No comments:
Post a Comment