Sunday, May 19, 2013

ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার

 
ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।রোববার সকালে সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি জানায় বিটিআরসি। আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্রাট্রেজিক অফিসার ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, রোববার সকালে ইন্টারনেট ব্যন্ডইউথ গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের চিঠি পাঠায় বিটিআরসি।
সিদ্ধান্ত প্রত্যাহারের পরপরই আইআইজিগুলো ইন্টারনেট আপলোড গতি স্বাভাবিক করেছে বলেও জানান সুমন।
আজ সকাল থেকে আপলোড গতিতে কোন সমস্যা হচ্ছে না বলেও জানান সুমন।
গত বৃহস্পতিবার অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডইউথে আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য আইআইজি গুলোকে নির্দেশনা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায় এ নির্দেশনার ফলে বৃহস্পতিবার থেকে তারা ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে আনায় গ্রাহকরা আপলোড গতি কম পাচ্ছিলেন।
ফেইসবুকে ছবি আপলোড, স্কাইপে ভিডিও চ্যাটসহ ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা।
তবে এ নির্দেশনার ফলে ইন্টারনেটে ডাউনলোড গতিতে কোনো প্রভাব ছিল না।
বর্তমানে বাংলাদেশে ৩৬টি আইআইজি প্রতিষ্ঠান রয়েছে।
আইআইজি প্রতিষ্ঠানগুলো ব্যন্ডউইথ নিয়ন্ত্রন ও পাইকারি ব্যান্ডইউথ আইএসপিদের কাছে বিক্রি করে এবং আইএসপিগুলো গ্রাহক পযায়ে এ সেবা দিয়ে থাকে।

No comments:

Post a Comment