Monday, May 20, 2013

বাগাতিপাড়ার ৫৩ জামায়াত-শিবিরের নেতাকর্মীর জামিন বাতিল

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চী বাজার এলাকায় ৭ এপ্রিলের সহিংস ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াত-শিবিরের ৫৩ নেতাকর্মীকে দুপুরে নিম্ন আদাতলতের দেওয়া জামিন বিকেলে জেলা ও দায়রা জজ বাতিল করেছেন।
সোমবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জুলকার নাইনের দেওয়া জামিন বিকেলে জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম বাতিল করেন।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও মারপিটের ঘটনায় বিস্ফোরণ আইনে ওই মামলা দায়ের করা হয়।

নাটোরের জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, আসামিরা হাইকোর্ট থেকে ভুল তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে ৪ সপ্তাহের মধ্যে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিলের শর্তে জামিন নেয়।

কিন্তু জামিননামা দাখিল না করা এবং মামলাটি নিম্ন আদালতের বিচারকের জামিন দেওয়া এখতিয়ার বহির্ভূত ইত্যাদি বিষয় প্রসিকিউশন পক্ষে তুলে ধরে আসামিদের জামিন বাতিলের আবেদন করা সত্বেও বিচারক বেআইনিভাবে জামিন দিয়েছেন।

এ আদেশের বিরুদ্ধে সোমবার বিকেলে রাষ্ট্রপক্ষে জজ আদালতে রিভিশন দায়ের করলে জজ শুনানি শেষে নিম্ন আদালতের জামিন আদেশ বাতিল করেন।
 
উল্লেখ্য, ৭ এপ্রিলের ঘটনায় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান বাদী হয়ে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মমতাজ আলীকে প্রধান আসামি করে ৮২ জনের নামসহ আরও অজ্ঞাতপরিচয় ৩০০ জনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা করেন।

No comments:

Post a Comment