রোম: ইতালিয়ান ওপেনে জয়ে শুরু করেছেন ছয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও দুবারের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা।
৬-১, ৬-৩ গেমে স্থানীয় তারকা ফ্যাবিও ফগনিনির আশার বাতি নিভিয়ে দিয়েছেন নাদাল। বুধবার মাত্র ৬১ মিনিটে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ পঞ্চম বাছাই। পরের রাউন্ডে নাদালের প্রতিপক্ষ আর্নেস্ত গুলবিস।
নাদালের জয়ের দিনে চোটে পড়ে হার মেনেছেন এন্ডি মারে ও স্ত্যানিস্লাস ওয়াওরিঙ্কা। ম্যাচ শেষে পিঠের চোটে বৃটিশ বাছাই আসন্ন ফ্রেঞ্চ ওপেনে নামা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন। অন্যদিকে ওয়াওরিঙ্কার চোট ঊরুতে।
মেয়েদের এককে শারাপোভা ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের গার্বিন মুগুরুজাকে। রাশিয়ান তারকা পরের রাউন্ডে লড়বেন আমেরিকান ১৬তম বাছাই স্লোন স্টিফেন্সকে।
গতবারের রানারআপ ও চীনা বাছাই লি না হারিয়েছেন স্বদেশী ঝেং জিকে। ৬-৩, ৬-১ গেমে দ্বিতীয় রাউন্ডে জয় নিশ্চিত করেছেন চীনের একমাত্র গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। আমেরিকার ক্রিস্টিনা ম্যাকহেলকে ৭-৫, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইতালিয়ান সারা এরানি।

No comments:
Post a Comment