Thursday, May 16, 2013

আরেকবার ইউরোপ সেরা হলো চেলসি

ইউরোপা লিগ ফাইনালে বুধবার বেনফিকাকে হারিয়ে পরপর ইউরোপীয় শিরোপা জিতল চেলসি। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা এদিন জিতেছে ২-১ গোলে।ম্যাচজয়ের নায়ক সার্বিয়ান তারকা ব্রানিস্লাভ ইভানোভিচ। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে হুয়ান মাতার কর্নার থেকে হেডে জয় নিশ্চিত করেছেন তিনি। ম্যাচ শেষে এই তারকার অনুভূতি,‘দারুণ লাগছে। এই দলের প্রাপ্য জয় এটি, কারণ আমরা খুব কঠিন এক মৌসুম পার করেছি। শেষবেলায় এসেও আজ কঠিন ম্যাচ হয়েছে, বেনফিকাও ভালো খেলেছিল। এই শিরোপা আমাদের প্রাপ্য।’

আমস্টারডাম এরেনায় ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় ব্লুরা। কিন্তু আট মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে সমতা ফেরায় ওস্কার কার্দোজা।

এ শিরোপায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ। নভেম্বরে রবার্তো ডি মাত্তেওর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই ব্লু ভক্তদের তিক্ত সমালোচনার মুখোমুখি হতে হয়েছে লিভারপুলের সাবেক এই কোচকে। ম্যাচ শেষে বললেন,‘আমি গর্বিত। আমরা এই ম্যাচ নিয়ে সবসময় কথা বলতাম, খুব সহজ ছিল না এই জয়। আমি সত্যিই খুশি।’

No comments:

Post a Comment