Sunday, May 19, 2013

মুশফিকের পদত্যাগে কেউ দোষী না!

 

ঢাকা: জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ হারের দিন অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তরাও উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তার এমন সিদ্ধান্তে। টি-টোয়েন্টি সিরিজ শেষে সেই মুশফিকই সংবাদ সম্মেলনে জানালেন, ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।


দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংবাদ সম্মেলনেও এনিয়ে বিস্তর প্রশ্ন করা হয়েছে মুশফিককে। তিনি বার বার একটাই উত্তর দিয়েছেন, আবেগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। যাকে তিনি ভুল হিসেবেও উল্লেখ করেছেন।

মুশফিকের সঙ্গে কথা বলে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছেও কিছু একটা খটকা লেগেছিল প্রথমে। এজন্য বিষয়টি তদন্তের কথাও বলেছিলেন তিনি। এই গুরু দায়িত্ব তিনি দিয়েছেন বোর্ডের কর্মকর্তাও জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়েতে থাকা আহমেদ সাজ্জাদুল আলম ববীকে। তিনি এরই মধ্যে খোঁজ খবর করে কোন দোষ পাননি। মুশফিকের পদত্যাগের পেছনে দলের কোন ক্রিকেটার জড়িত ছিল না বলেই মনে হয়েছে বোর্ডের এই কর্মকর্তারা কাছে। ববীর মুখেই শোনা যাক বাকিটা,‘আমাকে এবিষয়ে খোঁজখবর করার দায়িত্ব দিয়েছেন সভাপতি। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে কোন দোষ খুঁজে পাইনি আমি। আমার কাছে মনে হয়েছে হারতে থাকায়, সে চাপ নিতে পারছিল না। এজন্যই আবেগের বশে সিদ্ধান্তটা নিয়েছে।’

কার্যনির্বাহী কমিটির মূলতবী সভায় বিষয়টি তোলা হতে পারে। ডাকা হতে পারে মুশফিকুর রহিমকেও।

No comments:

Post a Comment