Sunday, May 19, 2013

তিন অপহরণকারীর ভালো হয়ে যাবার গল্প

 

ঢাকা: লাক্স চ্যানেল আই-২০১২ বিজয়ী মুকুটজয়ী সামিয়া সাঈদ ‘কেউ কেউ মৃত জোনাকী’ নামের এক টেলিফিল্মে শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া এবং চিরকুটের ভোকালিস্ট পিন্টু ঘোষের বিপরীতে অভিনয় করেছেন। এসএ টিভির জন্য নির্মিত এ টেলিফিল্মটি রচনা করেছেন ইরাজ আহমেদ ও পরিচালনায় ছিলেন শহীদুজ্জামান সেলিম।


এ নাটকে শতাব্দী, কল্যাণ ও পিন্টু ঘোষকে তিন শীর্ষ সন্ত্রাসীর ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যে টেলিফিল্মটির চারদিনের শুটিং সম্পন্ন হয়েছে।

নাটকটির বিষয়ে অভিনেতা কল্যাণ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমি শহরের তিন খ্যাতনামা সন্ত্রাসীদের একজন। নাটকে আমার চরিত্রের নাম নাসের। আমরা শহরের প্রভাবশালীর এক মেয়েকে অপহরণ করি। এক পর্যায়ে আমাদের তিনজনের-ই মন মানসিকতার পরিবর্তন হয়। এরপর মেয়েটিকে আমরা ছেড়ে দেই। এরপর ঘটে আরও নানা ঘটনা।’

সামিয়া সাঈদ বলেন, ‘আমি এই প্রথম তাদের তিনজনের বিপরীতে অভিনয় করছি। এখানে আমাকে একজন শহরের প্রভাবশালীর মেয়ের চরিত্রে দেখা যাবে। আমাকে একদিন হঠাৎ করেই এক পার্টি থেকে তারা তিনজন অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা আমার সাথে ক্রমেই খারাপ ব্যবহার না করে, ভালো হয়ে যায়। এমনকি আমার সাথে একজন যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে মেরে ফেলা হয়। পরে তারা নিজেরাই আমাকে ছেড়ে দেন।’

আগামী ২৯মে টেলিফিল্মটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment