Wednesday, May 8, 2013

ঈশ্বরদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। 
বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথাপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাকিব (১১) ও একই গ্রামের রকিবুল ইসলামের ছেলে সিয়াম (১০)। 

শাকিব শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ও রকিবুল চতুর্থ শ্রেণীর ছাত্র। 

স্থানীয় আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে ওই শিশু দু’টি স্থানীয় হাবিবুর রহমানের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। 

দুপুর সাড়ে ১২টার দিকে দু’জনকে পানিতে ভাসতে দেখে স্বজনরা তাদের  উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

No comments:

Post a Comment