Wednesday, May 8, 2013

খালেদার বিচার দাবিতে হকার বিক্ষোভ


ঢাকা: হেফাজতের সমাবেশকে ঘিরে সৃষ্ট সহিংসতায় বায়তুল মোকাররম, পল্টন এলাকায় ক্ষতিগ্রস্ত হকাররা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছে।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম, পল্টন ও দৈনিক বাংলামোড় এলাকায় বাংলাদেশ হকার্স ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিল থেকে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি এ সহিংসতার উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়ার বিচার দাবি করেন দরিদ্র হকাররা।

বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের পশ্চিম পাশে জুয়েলার্স মার্কেটের পাশে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংগঠনের নেতা কামাল সিদ্দিকী, তোতা মিয়া, আবুল বাশার, শেখ মোফাজ্জল প্রমুখ।

বক্তারা বলেন, আমরা রাজনীতি বুঝি না, বুঝি পেট নীতি। পেটের দায়ে পরিবার চালাতে সামান্য ব্যবসা করছি। কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিএনপি-জামায়াত, হেফাজতের সহিংসতাকারীরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই সহিংস তাণ্ডবের উস্কানিদাতা হিসেবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিচার চাই।

তারা বলেন, “এমনিতেই আমরা দোকান হারিয়ে সর্বশান্ত। কিন্তু এরপরও মরার উপর খাড়া গা হিসেবে দুই দিন হরতাল দিয়েছে বিএনপি। আগামীতে এ ধরনের অযৌক্তিক হরতাল ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”

No comments:

Post a Comment