Thursday, May 16, 2013

শুক্রবার সব বন্ধ গার্মেন্টস খোলার সিদ্ধান্ত


ঢাকা: শ্রমিক অসন্তোষের কারণে মালিকদের উদ্যোগে বন্ধ করে দেওয়া আশুলিয়ার সব গার্মেন্টস কারখানা শুক্রবার থেকে খুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারের সঙ্গে বিজিএমইএ ও শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে বৈঠকের পর শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, “কাল (শুক্রবার) থেকে আশুলিয়ার সব বন্ধ গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার অনুরোধ এসেছে।”

শ্রমমন্ত্রী বলেন, “আমরা শ্রমিকদের সঙ্গে বসতে চাই। শ্রমিকরা বিগড়ে যাওয়ায় মালিকরা কারখানা বন্ধ করেছেন।”

বৈঠকে শ্রমিকরা নতুন মজুরি বোর্ড দ্রুত বাস্তবায়নের দাবি জানান বলে তিনি উল্লেখ করেন।   

বৈঠকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম মালিকদের গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার অনুরোধ জানান।

আতিকুল ইসলাম বলেন, “আগামীকাল শুক্রবার থেকে বন্ধ সব পোশাক কারখানা চালু করা হবে। বিজিএমইএ থেকে আজ রাতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হবে।”

বিজিএমইএ সভাপতি আরো জানান, সাপ্তাহিক ছুটির দিনে যারা কাজ করবেন তাদের ওভারটাইম দেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার আশুলিয়া অঞ্চলের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

No comments:

Post a Comment