Wednesday, May 8, 2013

রাজধানীতে হরতাল বিরোধী মিছিল

ঢাকা: রাজধানী জুড়ে হরতাল বিরোধী বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন সংগঠন।

বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী মানববন্ধন করে সম্মিলিত আওয়ামী সর্মথক জোট।এতে নেতৃত্ব দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,
সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।

সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল হক সবুজ।

এরপর সকাল সাড়ে ১০টায় একইস্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবলীগ। সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউর খদ্দর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে কৃষক লীগ। সমাবেশে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

সমাবেশে কৃষক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয় শ্রমিক লীগ। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আওয়ামী সেচ্ছাসেবক লীগ।এতে নেতৃত্ব দেন সভাপকি মোল্লা আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো মিছিল করে মহানগর দক্ষিণ ছাত্রলীগ। এছাড়া কারওয়ান বাজার ও গুলশানে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে মহানগর উত্তর ছাত্রলীগ।

No comments:

Post a Comment