Saturday, May 18, 2013

শাহজাদপুরে নৌকাডুবিতে কৃষক নিখোঁজ

 সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবির পর এক কৃষক নিখোঁজ রয়েছেন।শনিবারে সোনাতনী এলাকায় যমুনা নদীতে নিখোঁজ হন ইউসুফ আলী (৩৫)। তিনি ধীতপুর গ্রামের লুকাই মিয়ার ছেলে।

শাহজাদপুর থানার ওসি হাসান কবীর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইনছাব আলী বলেন, শনিবার দুপুরে সোনাতনী চরে গরুর জন্য ঘাস কেটে পাঁচজন কৃষক ডিঙি নৌকা করে বাড়ি ফিরছিলেন।
পথে স্রোতে নৌকাটি তলিয়ে গেলে চারজন তীরে উঠে আসতে সক্ষম হলেও ইউসুফ আলী পানিতে তলিয়ে যান।

No comments:

Post a Comment