বোলারদের সৌজন্যে নিউজিল্যান্ডের দিন
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ৪ উইকেটে ১৬০ রান করেছে ইংল্যান্ড।বৃহস্পতিবার লর্ডসে টস জিতে
ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে সতর্ক সূচনা এনে দেন অ্যালিস্টার কুক ও নিক কম্পটন।
তবে বোলিং সহায়ক উইকেটে অতিথিদের আঁটোসাটো বোলিংয়ে তারা খুব একটা স্বস্তিতে ছিলেন
না।টানা চারটি ওভার মেডেন যাওয়ার পর বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিনের বল
এগিয়ে এসে মারতে গিয়ে কম্পটন (১৬) পয়েন্টে টিম সাউদির দুর্দান্ত ক্যাচে পরিণত হলে
প্রথম সাফল্য পায় নিউজিল্যান্ড।
কম্পটনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি
অধিনায়ক কুকও (৩২)। ট্রেন্ট বোল্টের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের ক্যাচে পরিণত
হন তিনি।
রানের খাতা খোলার আগে মার্টিনের হাতে জীবন পাওয়া জোনাথন ট্রট সুযোগ
কাজে লাগাতে পারেন নি। বোল্টের বলে তৃতীয় স্লিপে ট্রট (৩৯) ডিন ব্রাউনলির দুর্দান্ত
ক্যাচে পরিণত হলে ইয়ান বেলের সঙ্গে তার ৪৫ রানের জুটি ভাঙ্গে।
বৃষ্টির কারণে
খেলা বন্ধ হওয়ার ১০ বল আগে বেল (৩১) নেইল ওয়াগনারের বলে ওয়াটলিংয়ের সহজ ক্যাচে
পরিণত হলে বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা।
বৃষ্টির কারণে প্রথম দিন ৮০
ওভারের বেশি খেলা হতে পারেনি।
২৯ রানে ২ উইকেট নিয়ে বোল্ট নিউজিল্যান্ডের
সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ১৬০/৪ (কুক ৩২, কম্পটন ১৬,
ট্রট ৩৯, বেল ৩১, রুট ২৫*, বেয়ারস্টো ৩*; বোল্ট ২/২৯, মার্টিন ১/৩৭, ওয়াগনার
১/৪৬)
No comments:
Post a Comment