Sunday, May 19, 2013

মির্জা ফকরুলের পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির চার নেতা

ঢাকা: চলতি সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
তারা হলেন-তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।
দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম অসুস্থ আছেন।
তিনি চলতি সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন।
এছাড়া স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় দীর্ঘদিন জেলে থাকার পর মুক্তি পেলেও তাদের শারীরিক অবস্থা ভালো নয়। তাই শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা সিঙ্গাপুর যাচ্ছেন।নজরুল ইসলাম খান গত মার্চ মাসে পুলিশের রাবার বুলেটে আহত হন। সে সময় তিনি সিঙ্গাপুর এবং ব্যাংককে চিকি‍ৎসা নেন। শরীরে কিছু বুলেট থাকায় সেগুলোর চিকি‍ৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব  মির্জা ফকরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

No comments:

Post a Comment