ঢাকা: অভিনেত্রী মিমোকে এবার দেখা যাবে নাগিনীর ভূমিকায়। অভিনেতা মীর সাব্বিরের রচনা ও জিয়া রায়হানের পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘বিষে বিষক্ষয়’-এ নাগিনীর চরিত্রে অভিনয় করছেন তিনি।।
আর এই চরিত্রের প্রয়োজনে জীবন্ত সাপ নিয়ে অভিনয় করতে হয়েছে মিমোকে। অবশ্য শুটিংয়ের আগে সাপুরের কাছে দীর্ঘ সময় তালিম নিতে হয়েছে তাকে।
নাটকের গল্পে দেখা যায় অতিশয় সহজ সরল দুই যুবক বনের মাঝে দেখতে পায় এক নাগিনীকে। নাগ মণির আশায় সে খবর দেয় সাপুরেকে।
সাপুরে আবার সবকিছুতেই এক কাঠি বেশি সরস। নানা হাস্য রসাত্মক ঘটনার মাঝে তিনজন মিলে উঠে পড়ে লাগে নাগমণি উদ্ধারে। কিন্তু নাটকের সমাপ্তি ঘটে এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, আলী রাজ, তোফা প্রমুখ।
এ প্রসঙ্গে মিমো বলেন, ‘জাহিদ হাসান, মীর সাব্বির এবং আলী রাজ এরা প্রত্যেকেই অনেক বড় মাপের অভিনেতা। চরিত্রটি ফুটিয়ে তুলেতে সবাই আমাকে প্রচন্ড রকমের সহযোগিতা করেছেন। বিশেষ করে এই নাটকের চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু ভাই প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন। আশা করছি, নাটকের পুরোটা সময় দর্শক আনন্দ নিয়ে উপভোগ করবেন।’
আসছে ঈদে নাটকটি যে কোন একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা যায়।

No comments:
Post a Comment