Saturday, May 18, 2013

দাবানলের শিকার ব্রিটনি স্পিয়ার্স


পতারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে তার নিজ বাড়ি ছেড়ে পরিবারকে নিয়ে হোটেলে গিয়ে উঠেছেন।
‘নিউ ইয়র্ক পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হওয়ার পর ব্রিটনি তার দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে ‘ফোর সিজনস’ হোটেলে চলে যান।

পোস্ট আরও জানায়, এখন সুরক্ষিত আছেন ব্রিটনি ও তার পরিবার। ক্যালিফোর্নিয়ায় এযাবৎকালের সবচেয়ে বড় দাবানল শুরু হয়েছে, যার ফলে এখন পর্যন্ত ১০ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

No comments:

Post a Comment