ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও দলটি যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।
রোববার দিনগত রাত পৌনে ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকটি রাত ১০ দশটার দিকে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয় জানতে ফোনে মাহী বি. চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাতে সাড়া দেননি।
একটি সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ও সরকার পতনের আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।

No comments:
Post a Comment