Saturday, May 18, 2013

কান চলচ্চিত্র উৎসবের রত্নালঙ্কার চুরি

ফ্রান্সের কান শহরের একটি হোটেল থেকে চুরি গেছে ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের রত্নালঙ্কার।পুলিশ একথা জানিয়েছে।বার্ষিক কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়া সেলিব্রিটিদের জন্য এ অলঙ্কার সংরক্ষিত ছিল।


সুইস অলঙ্কার কোম্পানি চোপার্ড এর এক কর্মচারির হোটেল কক্ষ থেকে তা চুরি যায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে রাতে কোনো এক সময়ে চুরির ঘটনা ঘটে।

চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে বুধবার।সুইস কোম্পানি চোপার্ড আনুষ্ঠানিকভাবে এ উৎসবের ব্যয়ভার বহন করে থাকে।

1 / 3
_67667719_67667718.jpg
   

No comments:

Post a Comment