বলিউড তারকারা আলোচনায় আসার জন্য কত কৌশল না করে থাকেন। কোনো সিনেমা মুক্তির আগে নায়ক-নায়িকা সত্যি সত্যি প্রেম করছেন বলে গুজব ওঠে। কিছু দিন পরই ধামাচাপা পড়ে যায় সব। এবার আলোচনায় আসার নতুন কৌশল নিয়েছেন প্রাচি দেশাই।
ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়েই বড় বড় কথা বলতে শুরু করছেন তিনি। এক সাক্ষাৎকারে প্রাচিকে তার জীবনসঙ্গীর কথা জিজ্ঞেস করা হলে বলেন, ‘এখন পর্যন্ত আমার একজনও বয়ফ্রেন্ড নেই। আমার পারফেক্ট জীবনসঙ্গী হতে হলে বিশেষ কোনো গুণের প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সে আমার চেয়ে বয়সে অনেক বড় হবে, এটা অবশ্যই চাই।’ প্রাচির মতে, মেয়েদের তুলনায় ছেলেদের ম্যাচুরিটি কম। তাই সমবয়সী হলে জীবন একদম চলবে না।

No comments:
Post a Comment