Saturday, May 18, 2013

রোম ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা

 

রোম: ‘শারীরিক সমস্যার’ কারণে রোম ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। শুক্রবার এ খবর নিশ্চিত করেছে ডব্লিউটিএ। কোয়ার্টার ফাইনালে ইতালির সারা এরানির সঙ্গে কোর্টে মুখোমুখি হওয়ার কথা ছিল দুবারের চ্যাম্পিয়নের।

প্রত্যাহারের কারণ সম্পর্কে টুইটারে রাশিয়ান তারকা জানান,‘সকালে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। গত সপ্তাহের অসুস্থতা থেকে পুরো সেরে উঠেছিলাম না, আবারও গত রাতে অসুস্থ লাগতে শুরু করেছিল। চলতি বছরের এটি আমার অন্যতম সেরা টুর্নামেন্ট। পরের বছরে আবারও ফিরে আসতে মুখিয়ে আছি আমি।’

শারাপোভার এ ঘোষণায় র‌্যাকেট হাতে না নিয়েই সেমিফাইনালের টিকিট পেলেন এরানি। সামান্থা স্টোসুর ও ভিক্টোরিয়া আজারেঙ্কার লড়াইয়ে জয়ী খেলোয়াড়কে মোকাবিলা করবেন এই ছয় নম্বর র‌্যাঙ্কিং তারকা।

No comments:

Post a Comment