Sunday, May 19, 2013

নোয়াখালীতে বাস উল্টে নিহত ২,উল্লাপাড়ায় স্কুলছাত্র খুন

 
নোয়াখালীর সেনবাগে একটি যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০ জন এবংউল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া চর থেকে মেহেদী হাসান নামে ১স্কুলছাত্র খুন হয়েছে।রোববার সকাল ৭টার দিকে উপজেলার ফেনী-চৌমুহনী সড়কের সেবারহাট বাজারের কেএমবি ইট খোলার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কবিরহাট উপজেলার চর নলুয়া গ্রামের ইটভাটা শ্রমিক আবুল বাশার বাদশা (৩০) ও আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবক।আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সেনবাগ থানার ওসি মো. এমরান আলী জানান, বাসটি চট্টগ্রাম থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নোয়াখালীর সোনাপুরে যাচ্ছিল।পথে সেবারহাট বাজারের কেএমবি ইট খোলার সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে রোববার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া চর থেকে মেহেদী হাসানের (১৮) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেহেদী রাঘববাড়িয়া গ্রামের কৃষক শাহ জামালের ছেলে। এবার স্থানীয় চরধুমচে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয় সে।
স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়ার থানার ওসি হাবিবুর ইসলাম বলেন, শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি মেহেদী।
রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্বৃত্তরা রাতে কোরো এক সময় হত্যা করে লাশ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলে ওসি হাবিবুর।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

No comments:

Post a Comment