পতেঙ্গা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর সড়কের যমুনা অয়েলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক জাকির হোসেন (৪৮) এবং যাত্রী হারুনুর রশিদ (৩৫) ও ফারজানা (৮)।
আহত খাদিজা বেগম, সালমা খাতুন ও লিটনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা একে অপরের আত্মীয়। তাদের বাড়ি ফটিকছড়িতে বলে জানিয়েছে পুলিশ।
ওসি
বলেন, “সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে অটোরিকশাটি ফটিকছড়ির
দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে চালক জাকির ঘটনাস্থলেই মারা
যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর বাকি দুজনের মৃত্যু হয়।”
এর মধ্যে শিশু ফারজানার মৃত্যু হয় পতেঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে। আর হারুন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
No comments:
Post a Comment