খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করেছেন। সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করলেন। শুক্রবার সকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী বরাবর মেয়র পদত্যাগপত্র জমা দিয়েছেন।
৬ মে নির্বাচন কমিশনের এক বিশেষ পরিপত্রে জানানো হয়, মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে।
উল্লেখ্য, ১৫ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment