Friday, May 10, 2013

রানা প্লাজার ধ্বংসস্তূপের ভিতর রেশমী নামে জীবিত সন্ধান

 

সাভার থেকে: রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে রেশমী নামের একজন জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া গেছে। তাকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
শুক্রবার সাড়ে তিনটার দিকে ধসে পড়া রানা প্লাজার সামনের অংশে রেশমীর সন্ধান পাওয়া যায়। রেশমী যেখানে আটকে সেখানে একটি মসজিদ রয়েছে। তার সন্ধান পাওয়ার পর সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা রয়েছে, যাতে দ্রুতই হাসপাতালে নেওয়া যায়।
রেশমীকে উদ্ধারের জন্য উদ্ধারকারীর দল এ মুহূর্তে ভারী যন্ত্রপাতির ব্যবহার বন্ধ রেখেছে। কাটার মেশিন দিয়ে সুড়ঙ্গ তৈরি করে তাকে বের করার চেষ্টা চলছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৪ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে রানা প্লাজা ধসে পড়ে। এতে এ পর্যন্ত ১ হাজার ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment