সিলেট: সিলেটে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের সময় চাপা পড়ে প্রিন্স দেব নামের মদনমোহন কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। নিহত প্রিন্স নগরীর জামতলায় থাকতেন। তার গ্রামের বাড়ি জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতে কুয়ারপাড় গলির মুখে দুর্ঘটনাটি ঘটলে প্রিন্স মাথায় গুরতর আঘাত পান বলে হাসপাতল সূত্র জানায়।
সিলেট মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ জানান, সকাল সাড়ে ৮ টায় হাসপাতালে সে মারা যায়। এর পর তার লাশ মদনমোহন কলেজে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১২ টায় তার লাশ নিয়ে আত্মীয় স্বজনরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
তিনি আরো বলেন, “নিহত প্রিন্স মদনমোহন থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে এখন এই কলেজেই ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে চেয়েছিলো।”
দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, রাতে তার ভাইয়ের জন্য ফার্মেসী থেকে ঔষধ আনতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চাপায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালে ভর্তি ভর্তি করা হলে শুক্রবার সকালে সে মারা যায়।

No comments:
Post a Comment