বিসিসিআই
তাৎক্ষণিকভাবে শ্রীশান্ত এবং তার রাজস্থান রয়্যালস সতীর্থ অঙ্কিত চাভান ও অজিত
চান্দিলাকে বরখাস্ত করেছে।
এক বিবৃতিতে বিসিসিআই সচিব সঞ্জয় জাগদালে বলেন,
“ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার জন্য সব ধরনের তথ্য সংগ্রহ করা হবে। কেউ
দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
“দুর্নীতির
ক্ষেত্রে বিসিসিআই কোনো ছাড় দেবে না। এ ব্যাপারে তদন্তে নিয়োজিত দিল্লি পুলিশসহ সব
কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”
২০০৬ সালে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে মাঠে ও মাঠের বাইরে বেশ কিছু
বিতর্কিত ঘটনায় জড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন ৩০ বছর বয়সী শ্রীশান্ত। ২৭
টেস্টে ৮৭ ও ৫৩ ওয়ানডেতে ৭৫ উইকেট নিয়েছেন তিনি।
২০১০ সালের ইংল্যান্ড সফরে
স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট এবং
দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল আইসিসি।
ইংল্যান্ডের মাটিতে দুর্নীতি করায় কারাগারেও যেতে হয়েছিল তাদের।
গত বছর
এ ধরনের অভিযোগে একজন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ এবং আরো চার জনকে বিভিন্ন মেয়াদে
শাস্তি দিয়েছিল বিসিসিআই।
No comments:
Post a Comment